আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের রাজধানীর শিয়া এলাকাসমূহে কয়েক দফা বোমা হামলায় ১৭৬ ব্যক্তি হতাহত হয়েছে।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে, বাগদাদের শিয়া এলাকাসমূহে দূর নিয়ন্ত্রিত রিমোর্টের মাধ্যমে ঘটানো ২১টি বোমা বিস্ফোরণে অন্তত ৪৮ ব্যক্তি শহীদ এবং ১২৮ জন আহত হয়েছে।
এ সকল বিস্ফোরণের মধ্যে ১৭টি গাড়ীতে পেতে রাখা বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার পর নতুনভাবে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গার আশংকা করা হচ্ছে।
সায়াদুন, কাযেমাইন, বাগদাদুল জাদিদাহ, উম্মুল মায়ালেফ, সারউল বাওর, দিয়ালি, মাদায়েন, হামযা স্কয়ার, সাদর সিটির হাবিবাহ, আত-তুরাস, সাদরিয়া, আল-হুররিয়া, বালাদিয়াত ও যায়াফরানিয়া অঞ্চলে এ সকল বিস্ফোরণ ঘটানো হয়েছে।