বার্তা সংস্থা আবনা : সৌদি বাদশাহ আবদুল্লাহকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছে। লন্ডনভিত্তিক পত্রিকা আসরাত আলওসাক পত্রিকার বরাত দিয়ে হাফিংটন পোস্ট এ খবর জানিয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, বাদশাহর কিডনি, হৃদযন্ত্র এবং ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করছে না। বর্তমানে তাকে ভেন্টিলেটরের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি রাজ পরিবার ও দেশটির সরকার। এর আগে গতবছরও সৌদি বাদশাহর মারা যাওয়ার সংবাদ প্রচার করে আসরাত আলওসাক পত্রিকাটি। পরে সৌদির রাজকীয় আদালত তা প্রত্যাখ্যান করে এবং প্রতিবাদ জানায়। উলেখ্য, বেশ কিছু দিন ধরে ৮৯ বছর বয়সী বাদশাহ আবদুলাহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অনেকদিন ধরেই তাকে জনসমক্ষে দেখা যায়নি।
২৮ মে ২০১৩ - ১৯:৩০
News ID: 424156
সৌদি বাদশাহ আবদুল্লাহকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছে। লন্ডনভিত্তিক পত্রিকা আসরাত আলওসাক পত্রিকার বরাত দিয়ে হাফিংটন পোস্ট এ খবর জানিয়েছে।