৩১ মে ২০১৩ - ১৯:৩০
রাশিয়া থেকে ১০টি মিগ-২৯ জঙ্গি বিমান কিনছে সিরিয়া

রাশিয়ার কাছ থেকে আরো অন্তত ১০টি মিগ-২৯ জঙ্গি বিমান কিনতে যাচ্ছে সিরিয়া।

বার্তা সংস্থা আবনা : রাশিয়ার কাছ থেকে আরো অন্তত ১০টি মিগ-২৯ জঙ্গি বিমান কিনতে যাচ্ছে সিরিয়া। রাশিয়ার অস্ত্র ব্যবসা সংক্রান্ত পদস্থ কর্মকর্তা সের্গেই করোতকফ আজ (শুক্রবার) জানিয়েছেন, সিরিয়াকে মিগ জঙ্গি বিমান সরবরাহ করার বিষয়ে তারা একটি চুক্তি সই করতে যাচ্ছেন। এ বিষয়ে আলোচনার জন্য সিরিয়ার প্রতিনিধি দল মস্কো সফর করছেন বলেও তিনি জানান।

তবে ক’টি জঙ্গি বিমান সিরিয়াকে সরবরাহ করা হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি করোতকফ। তিনি জানিয়েছেন, সিরিয়ার কাছে দশটির বেশি জঙ্গি বিমান বিক্রি করা হবে।

বহু বছর ধরেই সিরিয়া ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা রয়েছে।