৫ জুন ২০১৩ - ১৯:৩০
সিরিয়ার কুসাইরে ধরা পড়েছে ৩ সন্ত্রাসী কমান্ডার

সিরিয়ার আলকুসাইর শহরে আলকায়দার সহযোগী দল জেবহাতুন নুসরার তিন কমান্ডার ধরা পড়েছে সরকারি সেনাদের হাতে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার আলকুসাইর শহরে আলকায়দার সহযোগী দল জেবহাতুন নুসরার তিন কমান্ডার ধরা পড়েছে সরকারি সেনাদের হাতে।

এই তিন কমান্ডারের মধ্যে দু জন আততাওহিদ ব্রিগেড ও একজন আল ফারুক ব্রিগেডের সদস্য বলে জানা গেছে।

সিরিয়ার সরকারি সেনারা আজ (বুধবার) ভোরে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আলকুসাইর শহরকে পুরোপুরি বিদ্রোহীমুক্ত করার খবর দিয়েছে।

সরকারি সেনারা আল কুসাইরকে মাইনমুক্ত করার অভিযানও শুরু করেছে বলে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।

ওদিকে লেবানন সীমান্ত সংলগ্ন য়ারসাল শহরে মর্টারের দুটি গোলা বর্ষিত হয়েছে। কুসাইরে সংঘর্ষ শুরু হওয়ার পর সেখানকার বেসামরিক অধিবাসীরা এই শহরটিতে আশ্রয় নিয়েছিল।

এর আগে সিরিয়ার সন্ত্রাসীরা পূর্ব লেবাননে রকেট নিক্ষেপ করেছিল।