আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লন্ডনে মুসলমানদের একটি স্কুলে ইসলাম বিরোধীরা অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় ২ ব্যক্তি আহত হয়েছে।
পুলিশ ধারনা করছে যে, লন্ডনের দক্ষিন অঞ্চলে অবস্থিত চিসলি হার্সট অঞ্চলে অবস্থিত এ স্কুলে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সাথে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় আহত ২ ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। লন্ডনের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, স্কুলের ভবন আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং আগুন নেভাতে ২১ জন ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়।
স্কুলের ওয়েব সাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দারুল উলুম স্কুল ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রসঙ্গত, সমসাময়িক ফ্যাসিবাদ গবেষণা কেন্দ্রের রিপোর্টের ভিত্তিতে সম্প্রতি ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে ইসলাম বিরোধী দলসমূহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিদ্যমান রিপোর্টের ভিত্তিতে মার্চ মাস হতে এ পর্যন্ত ইসলাম বিরোধী ৫০০ শত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। যেগুলোর অধিকাংশের সাথে উগ্রতাবাদী ডানপন্থী দলসমূহ জড়িত বলে ধারনা করা হচ্ছে।