বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের নয়া প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
গত ১৪ জুন ইরানের ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে বিশাল জয়ের জন্য ড. হাসান রুহানিকে আজ (রোববার) এ অভিনন্দন জানান তিনি।
ইরানের নয়া প্রেসিডেন্ট রুহানিকে ‘আশার আলো’ বলে উল্লেখ করেন নাসরুল্লাহ।
তিনি বলেন, ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচন ছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক।
তিনি উল্লেখ করেন, আরব জাতিসহ ও মুসলিম বিশ্বে একমাত্র ইরান হচ্ছে নির্যাতিত জাতিগুলোর শক্তিশালী সমর্থনদাতা।
প্রেসিডেন্ট হাসান রুহানিসহ ইরানি জাতির সমৃদ্ধি কামনা করেন হাসান নাসরুল্লাহ।