আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ও নব নির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানীকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আযিয।
ঐ বার্তায় উল্লেখ করা হয়েছে যে, প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আমরা আনন্দিত। সৌদি আরবের জনগণ, সরকার এবং আমার পক্ষ হতে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন, আমরা আপনার কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি আমাদের ভ্রাতৃ সমতুল্য ইরানি জাতির জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করছি।
ঐ বার্তায় আরো উল্লেখ করা হয়েছে যে, দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন বিষয়ক আপনার আশাবাদের আমি প্রশংসা করি এবং সকলের জন্য সাফল্য কামনা করি।