আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিবৃতির ভিত্তিতে পুলিশ বাহিনী গত বৃহস্পতিবার রাতে এদেশের সামরিক বাহিনীর সহযোগিতায় নাঙ্গারহার প্রদেশের আচীন অঞ্চলে তালেবান জঙ্গীদের একটি গোপন ঘাঁটিতে হামলা চালায়। এ হামলায় তালেবানের ৮ জন স্থানীয় নেতাসহ মোট ২৪ জন জঙ্গী নিহত হয়েছে।
আফগান সৈন্যদের ক্ষয়ক্ষতির বিষয়ে কোন কিছু উল্লেখ না করে ঐ বিবৃতিতে বলা হয়েছে, এ অভিযানে তালেবান ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
উল্লেখ্য, এ সংখ্যক জঙ্গী নিহত হওয়ার পর আচীনসহ এর আশেপাশের অঞ্চলগুলোর নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি তালেবান।#