আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সালাফি মহলে এ সংবাদটি ব্যাপক আলোচিত হচ্ছে যে, মিশরের শিয়া চিন্তাবিদ ও আলেম ‘শেইখ হাসান শাহাতাহ’ অজ্ঞাত ব্যক্তিদের হাতে নিহত হয়েছেন।
আল-আখবারিয়া, আল-ইয়াওম আল-সাবে’সহ অন্যান্য মিশরীয় কিছু ওয়েব সাইটের প্রতিবেদনের ভিত্তিতে মিশরের ‘জিযাহ’ প্রদেশের ‘যাভিয়া আবু মুসলিম’ অঞ্চলে অবস্থিত তার বাড়ীতে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এ হামলায় অপর দুই ব্যক্তি আহত হয়েছেন।
ওয়াহাবী ও সালাফিদের সাথে সম্পৃক্ত শিয়া বিরোধী ব্যক্তিরা, বহুদিন গবেষণা ও পড়াশুনার পর শিয়া মাযহাবকে গ্রহণ করা মিশরীয় আলেম শেইখ হাসান শাহাতাহ’র বাড়ীতে হামলা চালায়। তার বাড়ীটি ইমামবাড়ী বানানোর অজুহাতে তারা অগ্নিসংযোগ করে। এ হামলায় শেইখ হাসান শহীদ হয়েছেন এবং অপর ২ ব্যক্তি আহত হয়েছেন।
আল-ইয়াওম আল-সাবে জানিয়েছে যে, এ সংবাদের সত্যতার বিষয়ে কোন তথ্য এখনো আমাদের হাতে আসেনি।
বার্তা সংস্থা আবনা এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নতুন কোন সংবাদ হস্তগত হওয়া মাত্রই তা সংযোজন করা হবে।