বার্তা সংস্থা আবনা : ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, দেশ রক্ষায় তার বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। আজ (রোববার) রাজধানী তেহরানে নৌবাহিনী আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হাবিবুল্লাহ সাইয়ারি আরো বলেন, ইরানি বিশেষজ্ঞদের সহযোগিতায় প্রয়োজনীয় সব সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছে নৌবাহিনী এবং এখন তারা শত্রুর মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
এর আগে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার জন্য বৈদেশিক সাহায্যের কোনো দরকার নেই। এ অঞ্চলের বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সহায়তায় সম্মিলিতভাবে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি জানিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। বিশেষকরে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে। ইরানের নৌবাহিনীতে বেশ কিছু সাবমেরিনও যুক্ত হয়েছে।