বার্তা সংস্থা আবনা : সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল মনে করেন, সিরিয়ায় ততপর আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কাছে সমরাস্ত্রের চালান পাঠানো প্রয়োজন।
একইসঙ্গে তিনি সিরিয়ার বৈধ সরকারের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করারও আহ্বান জানিয়েছেন।
জেদ্দায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফয়সাল বলেন, সিরিয়ার সন্ত্রাসীদের সহায়তা করার জন্য তার দেশ সম্ভাব্য সব কিছু করবে। তিনি সিরিয়ার সরকারকে অস্ত্র দেয়া বন্ধ করতে আন্তর্জাতিক প্রস্তাব পাসের আহ্বান জানান।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রতি রাশিয়া, ইরান ও লেবাননের হিযবুল্লাহর সমর্থনের ব্যাপারে তার দেশ নীরব থাকতে পারে না।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইরান বহুবার সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্বের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। তেহরান বলেছে, সিরিয়ায় জাতীয় সংলাপের পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশটির চলমান সংকট সমাধান করা যেতে পারে।
এ ছাড়া, তেহরান সিরিয়ায় নিজের সামরিক উপস্থিতি বা দেশটির সরকারকে অস্ত্র দেয়ার অভিযোগও অস্বীকার করে এসেছে।
গত ২৪ জুন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমও তার দেশে ইরানি সেনা উপস্থিতির খরবকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ইরান রাজনৈতিক উপায়ে সিরিয়া সমস্যার সমাধান চায়।
এদিকে সৌদি আরব ও কাতার সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীদের বিশাল অঙ্কের অর্থের পাশাপাশি তাদেরকে সব রকম অস্ত্রের যোগান চালিয়ে যাচ্ছে।