বার্তা সংস্থা আবনা : রাশিয়া অভিযোগ করেছে, সৌদি আরবসহ আরো কিছু পারস্য উপসাগরীয় দেশ সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গী ও সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে।
সিরিয়ার সরকারকে সামরিক সহযোগিতা দিয়ে রাশিয়া দেশটির গণহত্যায় অংশ নিচ্ছে বলে রিয়াদ অভিযোগ করার পর মস্কো এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার শেষ বেলায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, "আমরা অবশ্যই আমাদের কাজে ব্যাখ্যা কাউকে দেবো না। সিরিয়ার ব্যাপারে আমাদের মৌলিক অবস্থান সবার জানা।"
বিবৃতিতে আরো বলা হয়েছে, "একই সময়ে রিয়াদসহ আরো কিছু রাজধানী দুঃখজনকভাবে আন্তর্জাতিক জঙ্গী ও সন্ত্রাসীদের অর্থ ও অস্ত্র দিয়ে সর্বাত্মক সহযোগিতা করতে মোটেও লজ্জাবোধ করছে না। সত্যিকার অর্থেই এ অপততপরতা বন্ধ হতে হবে।"
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উতখাতের জন্য আমেরিকা ও ইসরাইলি অপচেষ্টায় যোগ দিয়েছে সৌদি আরব, কাতার ও তুরস্কসহ আরো কিছু আরব দেশ। সিরিয়ার সরকার দীর্ঘদিন ধরে ইহুদিবাদ বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়ার কারণে ক্ষুব্ধ আমেরিকা ও ইসরাইল। আর তাদের সঙ্গে যোগ দিয়েছে সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের দালাল সৌদি আরবসহ কয়েকটি রাজতান্ত্রিক আরব দেশ।
আমেরিকার বিশ্বব্যাপী আল-কায়েদা ও তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করলেও সিরিয়ায় এসব সন্ত্রাসী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অন্যদিকে বাশার আল-আসাদ সরকারের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাশিয়া, ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিযবুল্লাহ।