৬ জুলাই ২০১৩ - ১৯:৩০
উন্নত মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ

মার্কিন নতুন ধরনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আবারো ব্যর্থ হয়েছে। প্রশান্ত মহাসাগরে অন্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে ছোঁড়া হলেও তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

বার্তা সংস্থা আবনা : মার্কিন নতুন ধরনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আবারো ব্যর্থ হয়েছে। প্রশান্ত মহাসাগরে অন্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে ছোঁড়া হলেও তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। কয়েকশ’ কোটি ডলার খরচ করে মার্কিন সরকার এ প্রকল্প পরিচালনা করছে।

আমেরিকার মার্শাল দ্বীপের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে ছোঁড়া একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশে আঘাত করার জন্য ক্যালিফোরর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে উন্নত ক্ষমতাসম্পন্ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উতক্ষেপণ করা হয়। কিন্তু প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আঘাত করতে পারেনি। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন সংক্ষিপ্ত এক বিবৃতিতে এ কথা স্বীকার করেছে।

প্রকল্পের কর্মকর্তারা এখন নতুন করে এর ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন।

আমেরিকা ২০০৮ সাল থেকে এ পরীক্ষা চালিয়ে আসছে কিন্তু আজ পর্যন্ত তাতে সফলতা অর্জন করতে পারেনি। ২০১০ সালে দু’বার পরীক্ষা ব্যর্থ হওয়ার পর দেশটি আর এ পরীক্ষা করেনি। সর্বশেষ গতকাল (শুক্রবার) চালানো পরীক্ষা ব্যর্থ হলো।