১৬ জুলাই ২০১৩ - ১৯:৩০
ইরানের সঙ্গে ৬ জাতিগোষ্ঠী আলোচনায় আগ্রহী: রাশিয়া

ইরানের সঙ্গে শিগগিরি ছয় জাতিগোষ্ঠী বিস্তারিত আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা আবনা : ইরানের সঙ্গে শিগগিরি ছয় জাতিগোষ্ঠী বিস্তারিত আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে গতকাল (মঙ্গলবার) বলা হয়েছে- ছয় জতিগোষ্ঠীর সদস্যরা খুব শিগগিরি ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার ছয় জাতিগোষ্ঠীর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে বসেন এবং সেখান থেকে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে  বৈঠক করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। ব্রাসেলস বৈঠকে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন।

এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে- ইরান প্রস্তুত হলেই ছয় জাতিগোষ্ঠী পরবর্তী পূর্ণাঙ্গ আলোচনায় বসবে।

ওদিকে, ব্রাসেলস বৈঠক শেষে অ্যাশ্টোন এক বিবৃতিতে বলেছেন, ছয় জাতিগোষ্ঠী আশা করছে- যত তাড়াতাড়ি সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ পর্যন্ত তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর বেশ কয়েকটি বৈঠক হয়েছে তবে কোনো আলোচনা চূড়ান্ত সফলতার মুখ দেখেনি। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা কয়েকটি দেশ অভিযোগ করছে- ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির নামে অস্ত্র বানানোর চেষ্টা করছে। তবে, ইরান সবসময় এ অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করে আসছে।