বার্তা সংস্থা আবনা : মিশরের রাজধানী কায়রোয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির সমর্থক এবং বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে।
সংঘর্ষ চলার সময় দু'পক্ষই ইট-পাথর এবং ছররা গুলি ব্যবহার করেছে। সংঘর্ষে লিপ্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে।
এর আগে মুরসির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অপহরণের দায়ে মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করবেন তারা।
মুরসির মেয়ে শামীমা মুহাম্মাদ মুরসি সংবাদ সম্মেলনে বলেন, আমরা অভ্যুত্থানের নেতা আবদুল ফাত্তাহ আল-সিসি এবং অভ্যুত্থানে সহায়তাকারী তার গোষ্ঠীর বিরুদ্ধে মিশরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেবো।
মুরসির ছেলে ওসামাও বলেছেন, ক্ষমতা থেকে উতখাতের পর তারা আর সাবেক প্রেসিডেন্টের বিষয়ে কিছু জানেন না। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মুরসির স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য সেনাবাহিনী দায়ী থাকবে।