২২ জুলাই ২০১৩ - ১৯:৩০
‘শিয়া মুসলমানরা কখনোই মসজিদে হামলা করেনি’

বাহরাইনের আল ওয়েফাক পার্টির মহাসচিব শেইখ আলী সালমান বলেছেন, মসজিদে হামলার সঙ্গে শিয়া মুসলমানরা জড়িত নয়।

বার্তা সংস্থা আবনা : বাহরাইনের আল ওয়েফাক পার্টির মহাসচিব শেইখ আলী সালমান বলেছেন, মসজিদে হামলার সঙ্গে শিয়া মুসলমানরা জড়িত নয়। তিনি আরো বলেছেন, বাহরাইনের ইতিহাসে কখনোই শিয়া মুসলমানরা সুন্নি মুসলমানদের মসজিদে হামলা করেনি।

তিনি বলেন, শিয়া ও সুন্নি মসজিদের মধ্যে কোন পার্থক্য আছে বলে আমরা মনে করি না। উভয় মসজিদকেই শিয়ারা সমানভাবে শ্রদ্ধা করে। মসজিদে হামলার ইস্যুকে অজুহাত করে দেশটির রাজতান্ত্রিক সরকার শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করছে বলেও ঘোষণা করেন তিনি।

সম্প্রতি বাহরাইনে সুন্নি মুসলমানদের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন, মাজহাবগত সংঘাত ছড়িয়ে দিতে ইসলাম বিদ্বেষী কোন মহল ওই হামলা চালিয়েছে।

বাহরাইনে ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন চলছে। আন্দোলন এগিয়ে নিতে আল ওয়েফাক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দেশটির রাজতান্ত্রিক সরকার প্রথম থেকেই বিক্ষোভকারীদেরকে অত্যন্ত নির্মমভাবে দমন করছে। সরকারি বাহিনীর হামলায় এ পর্যন্ত বহু বিক্ষোভকারী হতাহত হয়েছে।