২৭ জুলাই ২০১৩ - ১৯:৩০
৪০ দেশের কর্মকর্তা আসবেন রুহানির শপথ অনুষ্ঠানে

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানির শপথ অনুষ্ঠানে এ পর্যন্ত ৪০টি দেশের কর্মকর্তা যোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বার্তা সংস্থা আবনা : ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানির শপথ অনুষ্ঠানে এ পর্যন্ত ৪০টি দেশের কর্মকর্তা যোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের জাতীয় সংসদ মজলিসের অনুষ্ঠান বিভাগের প্রধান সাইয়্যেদ ইয়াসরেবি এ তথ্য জানিয়েছেন।

তিনি আজ (রোববার) জানান, ৪০ দেশের মধ্যে আফগানিস্তান, কিরগিজিস্তান, পাকিস্তান, লেবানন, আর্মেনিয়া, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, গিনি বিসাউ এবং টোগোর প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন।

এছাড়া, অন্য দেশগুলো থেকে প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার, ভাইস প্রেসিডেন্ট এবং উপ পররাষ্ট্রমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। ইরানের এ কর্মকর্তা আরো জানান, জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আগামী ৪ আগস্ট ড. হাসান রুহানির শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।