১৩ আগস্ট ২০১৩ - ১৯:৩০
সিরিয়ায় জার্মানির গেরিলা নেতা নিহত

সিরিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাত্তাকিয়ায় জার্মানির সন্ত্রাসী নেতা আবু জায়িদ আল-আলমানি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাত্তাকিয়ায় জার্মানির সন্ত্রাসী নেতা আবু জায়িদ আল-আলমানি নিহত হয়েছেন। লাত্তাকিয়ার উপকণ্ঠে দুরিন গ্রামে সংঘর্ষের সময় জার্মানির এ সন্ত্রাসী নেতা নিহত হন।

এর আগে, গতকাল দিনের প্রথম ভাগে বিদেশি মদদপুষ্ট আরেক আল-কায়েদা নেতা আবু মালিক আশ-শাহরি সেনাবাহিনীর অভিযানের সময় নিহত হয়েছেন। আশ-শাহরি ‘সিরিয়ার বিন লাদেন’ বলে পরিচিত ছিলেন। তিনি ছিলেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা উসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহচর। সিরিয়াজুড়ে তিনি বহু বেসামরিক ও সরকারি বাহিনীর সদস্যকে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

গত কয়েকদিন ধরে সিরিয়ার সেনাবাহিনীর হাতে লাত্তাকিয়ায় বহু বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী বিশেষ করে বিদেশি ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে।

গত ৫ আগস্ট সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, এসব বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের মুখে শক্ত হাতে মুষ্টাঘাত করা হবে।