২৪ আগস্ট ২০১৩ - ১৯:৩০
লেবাননে বোমা হামলার নিন্দা জানায়নি সৌদি সরকার

লেবাননের ত্রিপোলি শহরের দু’টি মসজিদের কাছে গতকাল (শুক্রবার) যে জোড়া বোমা হামলা চালানো হয়েছে বিশ্বের বহু দেশ তার তীব্র নিন্দা জানালেও সৌদি সরকার এখনও তার নিন্দা জানায়নি।

বার্তা সংস্থা আবনা : লেবাননের  ত্রিপোলি শহরের দু’টি মসজিদের কাছে গতকাল (শুক্রবার) যে জোড়া বোমা হামলা চালানো হয়েছে বিশ্বের বহু দেশ তার তীব্র নিন্দা জানালেও সৌদি সরকার  এখনও তার নিন্দা জানায়নি।

এমনকি রিয়াদের কর্মকর্তারা এ ব্যাপারে (এখন পর্যন্ত) কোনো কথাও বলেননি, যদিও রাজতান্ত্রিক সৌদি সরকার নিজেকে মধ্যপ্রাচ্যের একটি বড় শক্তি ও মুসলমানদের কর্তৃপক্ষ বলে দাবি করে থাকে।

অন্যদিকে গণ-প্রজাতান্ত্রিক ইসলামী রাষ্ট্র ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরান বলেছে, এইসব হামলা  ইসরাইল ও তাকফিরি তথা ওয়াহাবি গ্রুপগুলোর সমন্বিত সহযোগিতার ফসল।

গতকালের এ বোমা হামলায় প্রায় ৪৫ জন নিহত ও অপর পাঁচ শতাধিক ব্যক্তি আহত হয়। বৈরুতের দক্ষিণে ‘নামেহ’ এলাকায় ইসরাইলি বিমান হামলার পর  ত্রিপোলিতে এইসব হামলা চালানো হয়েছে।

যেসব দেশ, ব্যক্তিত্ব বা আন্তর্জাতিক সংস্থা এই সন্ত্রাসী হামলাগুলোর নিন্দা জানিয়েছে সেসবের মধ্যে রয়েছে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, রাশিয়া, সিরিয়া, ইউরোপীয় জোট, আমেরিকা বা মার্কিন সরকার, কুয়েত,   সংযুক্ত আরব আমিরাত, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং অন্য কয়েকটি দেশ।

উল্লেখ্য, সৌদি সরকার গত সপ্তাহে লেবাননের ‘রুয়ায়িস’ অঞ্চলের ‘দাহিইয়াহ’ এলাকায় সংঘটিত সন্ত্রাসী বোমা হামলারও নিন্দা জানায়নি। ওই হামলায় নিহত হয় ২৭ জন এবং আহত হয় তিন শতাধিক।

সৌদি সরকার  সিরিয়া ও ইরাকে সংঘটিত সন্ত্রাসী হামলাগুলোরও নিন্দা জানায়নি কখনও। ইরাকের নুরি আল মালিকির সরকার তার দেশের সন্ত্রাসী হামলাগুলোর জন্য সৌদি সরকারের লেলিয়ে দেয়া ওয়াহাবি ও তাকফিরিদের দায়ী করে আসছে। এইসব হামলায় বেসামরিক নাগরিকরা ছাড়াও অনেক সময় ইরাকি কর্মকর্তা, পুলিশ ও সেনারাও নিহত হচ্ছে।

রিয়াদ অবশ্য প্রকাশ্যেই সিরিয়ার বিদ্রোহী ও সন্ত্রাসী ততপরতায় জড়িত তথাকথিত ‘জিহাদি’দের সহায়তা দেয়ার কথা উল্লেখ করে থাকে। রিয়াদ ইসরাইল থেকে অস্ত্র কিনে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে বলে  সম্প্রতি তথ্য ফাঁস হয়েছে।

তুরস্ক, ইসরাইল, সৌদি আরব ও আমেরিকা সিরিয়ার আসাদ সরকারকে উতখাতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছে এবং এ জন্য পরস্পরকে গোয়েন্দা সহযোগিতাও দিয়ে আসছে।