বার্তা সংস্থা আবনা : সিরিয়া উপকূল অভিমুখে একটি গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া। মার্কিন সরকার যখন সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন রাশিয়া এ পদক্ষেপ নিল।
রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর থেকে রোববার ‘সিসিবি-২০১’ শ্রেণির গোয়েন্দা জাহাজ ‘প্রিয়াজোভি’কে রাশিয়া উপকূলে পাঠানো হয়।
রাশিয়ার একটি সামরিক সূত্র সোমবার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য জাহাজটিকে পাঠানো হয়েছে। সূত্রটি বলেছে, ভূমধ্যসাগর অঞ্চলে সম্ভাব্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে জাহাজটির ক্রুদের প্রধান দায়িত্ব।