৩ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
হযরত যায়নাব (সা. আ.) এর মাজারের খাদেমের শাহাদাত

হযরত যায়নাব (সা. আ.) এর মাজারের উদ্দেশ্যে সন্ত্রাসীদের ছোঁড়া মর্টারের শেল আঘাত হানলে ঐ খাদেম শহীদ হন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : শহীদ ঐ খাদেমের নাম মুহাম্মাদ হুসাইন কুরবান। সন্ত্রাসীদের ছোঁড়া মর্টারের শেল হযরত যায়নাব (সা. আ.) এর মাজার প্রাঙ্গনে আঘাত হানলে তিনি শহীদ হন। আফগান বংশোদ্ভূত ঐ খাদেমের জানাযা গত পরশু (সোমবার, ২র সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। তার লাশ যায়নাবিয়্যাতেই দাফন করা হয়েছে।

উল্লেখ্য, সিরিয় সন্ত্রাসীরা গত পরশু দামেস্কের পার্শ্ববর্তী অঞ্চলসমূহের উদ্দেশ্য মর্টার হামলা চালায়। অপরদিকে সিরিয় সামরিক বাহিনী রাজধানীর পাশ্ববর্তী অঞ্চলসমূহে সন্ত্রাসীদের উপর হামলা চালিয়ে ৪০ জন সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়েছে।