আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের নিরাপত্তা বিভাগ ঘোষণা করেছে যে, গতকাল মঙ্গলবার কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, সন্ত্রাসীরা বাগদাদের পূর্বে অবস্থিত দিয়ালা প্রদেশের কয়েকটি স্থানে গাড়ীতে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
এদিকে গতকাল সকালে বাকুবা হতে ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে আস-সালাম অঞ্চলে অবস্থিত বাণিজ্য এলাকায় একটি বিস্ফোরণ ঘটানো হয়। ঐ বিস্ফোরণ ৩ ব্যক্তি নিহত এবং অপর ৪ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
দিয়ালা প্রদেশে অপর এক হাসপাতালের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গতকাল সকালেও বাকুবা শহরের একটি হাসপাতালে ৩টি লাশ ও ৪ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।