১৭ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
আফগানিস্তানে ৫৫ তালেবান জঙ্গী নিহত ; গ্রেফতার ১৮

গত ২৪ ঘন্টায় আফগান পুলিশের সাথে সংঘর্ষে ৫৫ জন তালেবান জঙ্গী নিহত হয়েছে। এ সময় ১৮ জন তালেবান জঙ্গীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আফগান পুলিশ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার, ১৮ই সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, এদেশের বালখ, বাদাখশান, কেনের, নাঙ্গারহার, যাবোল, লোগার, আওরাজগান, হোলমান্দ, কাপিসা ও হেরাত প্রদেশে আফগান ও বিদেশী বাহিনী’র যৌথ অভিযানে ৫৫ জন তালেবান জঙ্গী নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। এ সকল অভিযানে গ্রেফতার হয়েছে অপর ১৮ জঙ্গী।

তালেবান জঙ্গীদের হাত থেকে মুক্ত করতে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় এ সকল অভিযান চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযানের সময় উল্লেখযোগ্য সংখ্যক হাল্কা ও ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে আজ সকালে দেশের বাদগাইস প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনী’র সাথে এক সংঘর্ষে শীর্ষস্থানীয় তালেবান নেতা মোল্লা আব্দুল্লাহ ও তার ৫ জন সাথী নিহত হয়েছে।