২১ সেপ্টেম্বর ২০১৩ - ২০:৩০
পেশোয়ারে গীর্জায় আত্মঘাতী হামলা ; ৫৩ জনের প্রাণহানী

পাকিস্তানের খায়বার পাখতুনখা প্রদেশের কেন্দ্রীয় শহর পেশোয়ারের একটি গীর্জার বাইরে আত্মঘাতী হামলায় ৫৩ জন নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে আজ (রোববার, ২২শে সেপ্টেম্বর) পেশোয়ার শহরের কুহাতি গিত অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। রোববারের প্রার্থনা শেষে যখন প্রার্থনায় অংশগ্রহণকারীরা গীর্জা ত্যাগ করছিল তখন দু’টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, এ হামলায় নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় ধারণা করা হচ্ছে নিহতদের সংখ্যা বাড়তে পারে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দলই এ হামলার দায়িত্ব শিকার করেনি। কিন্তু ইতিপূর্বে উগ্রতাবাদী জঙ্গীরা পাকিস্তানের সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল।

২০০১ সাল হতে পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত হলেও এখনো প্রতিনিয়ত পাকিস্তানের বিভিন্ন শহরের আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটছে।