বার্তা সংস্থা আবনা : কেনিয়ার রাজধানী নাইরোবির শপিং মলে পণবন্দী নাটকের ঘটনায় বন্দীদের উদ্ধারের নামে দেশটিতে ঢুকে পড়েছে ইসরাইলি সেনারা। কেনিয়ার নিরাপত্তা কর্মকর্তারা এ খবর দিয়েছেন।
গতকাল থেকে শুরু হওয়া নাইরোবি শপিং মল পণবন্দী নাটকের ঘটনায় এ পর্যন্ত ৫৯ জন নিহত হয়েছে এবং এখনো বহু মানুষ হামলাকারীদের হাতে আটক রয়েছে।
কেনিয়ার সেনারা বলছে, তারা হামলাকারীদের জীবিত ধরা অথবা হত্যার চেষ্টা করছে। ২৬ ঘণ্টা ধরে এ রক্তক্ষয়ী পণবন্ধী নাটক চলছে।
কেনিয়ার এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি দাবি করেছে- ইসরাইলি সেনারা আটক বন্দী ও আহতদের উদ্ধারের চেষ্টা করছে। তবে, কেনিয়ার নিয়মিত সেনা থাকা অবস্থায় কেন দেশটিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ঢুকেছে তা স্পষ্ট নয়।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর স্বীকার বা নাকচ করতে অস্বীকার করেছে।