২৩ সেপ্টেম্বর ২০১৩ - ২০:৩০
লিবিয়ায় বিশিষ্ট সুন্নি ও সুফি আলেমের প্রাণহানী

ইমাম হাসান (আ.) এর বংশধর, প্রখ্যাত ধর্মীয় আলেম শেইখ মুস্তাফা বিন রাজাব আল-মাহজুবি আল-ইদ্রিসী’র হত্যার ঘটনায় মিশর ও লিবিয়ার সুফি সম্প্রদায় মুসলিম ব্রাদারহুড ও সালাফিদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লিবিয়ার নাগরিক শীর্ষস্থানীয় সুন্নি ঐ আলেমের হত্যাকাণ্ডের ঘটনায় মুসলিম ব্রাদারহুড ও সালাফিদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে মিশর ও লিবিয়ার সুফি সমাজ। শেইখ মুস্তাফা বিন রাজাব আল-মাহজুবি আল-ইদ্রিসী লিবিয়ার দারনাহ শহরের আল-ফাতায়েহ অঞ্চলে অবস্থিত তার বাড়ীর সামনে তাকফিরী দলসমূহের সাথে সম্পৃক্ত সশস্ত্র ব্যক্তিদের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। আল-মাহজুবি ছিলেন লিবিয়ার ‘মাজলিসুদ দাওয়াত ওয়াল ইরশাদে’র উচ্চতর পরিষদের সদস্য এবং এ দেশের সুফি সম্প্রদায়ের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি আধ্যাত্মিকতা, নৈতিকতা ইত্যাদি বিষয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। তার রচনার মধ্যে রয়েছে ‘আলফিয়াতুল মাহজুবি’; যাতে তিনি নৈতিকতা (আখলাখ) ও আল্লাহর প্রতি ভ্রমনের বিষয়ে উত্সাহিত করণে ১০০০ লাইন কবিতা লিখেছেন। তার রচিত ‘মওলুদু নূরিল আনওয়ার আন-নাবী আল-মুস্তাফা আল-মুখতার’ গ্রন্থটি আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছে।

Union troops of Egyptian Sufis –এর সাধারণ সম্পাদক ও আলুল বাইতিশ শারিফ সংস্থার প্রধান ড. শারিফ আব্দুল্লাহ আন-নাসের হিলমী মুস্তাফা আল-মাহজুবি আল-ইদ্রিসী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

ইদ্রিসীয়রা হচ্ছেন হযরত আলী (আ.) ও হযরত ফাতেমার সন্তান হযরত হাসান মুজতাবা (আ.) এর পুত্র ইদ্রিস বিন আব্দুল্লাহ আল-কামেলের বংশধর। তারা উত্তর আফ্রিকায় উপর বহুবছর যাবত হুকুমত করেছিলেন।

মিশর, তিউনিশিয়া ও লিবিয়ার সুফি সমাজ ফিকাহগত দিক থেকে সুন্নি মাযহাবের অনুসরণ করলেও নবী (স.) এর আহলে বাইত (আ.) কে তারা ভালবাসে। তারা মাসুম ইমামগণের মাজার যিয়ারত ও তাওয়াসসুলের প্রতি বিশ্বাস রাখে। দেশের নিরাপত্তা নিশ্চিত করণে লিবিয়ার কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার সুযোগে ওয়াহাবী ও সালাফীরা আহলে বাইত (আ.) এর অনুসারী ও ভক্তদের প্রতি সন্ত্রাসী হামলা চালাচ্ছে।