বার্তা সংস্থা আবনা : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির কূটনৈতিক ততপরতার প্রতি সমর্থন জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
রাজধানী তেহরানে আজ (শনিবার) এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “নিউ ইয়র্ক সফরসহ সরকারের কূটনৈতিক ততপরতাকে আমরা সমর্থন করি। কারণ আমরা প্রশাসনে বিশ্বাস করি। তবে, নিউ ইয়র্ক সফরের সময় কিছু জিনিস ঘটেছে যা সঠিক ছিল না বলে মনে করি। কারণ আমরা মনে করি মার্কিন সরকার হচ্ছে অবিশ্বস্ত, বলদর্পী এবং যুক্তিহীন। এছাড়া, তারা প্রতিশ্রুতিও রাখে না।”
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সুস্পষ্ট ভাষায় বলেন, “হোয়াইট হাউজ নিয়ন্ত্রণ করে ইহুদিবাদী ইসরাইল এবং তাদের স্বার্থেই আমেরিকা কাজ করে।”
ইরানের বিরুদ্ধে বারংবার ও বিরক্তিকর সামরিক হামলার হুমকির কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, “যদি তারা হামলা করতেই চায় তাহলে তার জবাব হবে কঠিন ও দাঁতভাঙা।”