বার্তা সংস্থা আবনা : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সড়কের দখল নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী। প্রচণ্ড সংঘর্ষের পর রোববার রাতে সেনাবাহিনী এ সড়কের দখল নিতে সক্ষম হয়।
সিরিয়ার মধ্যাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়কটি এইরমধ্যে খুলে দেয়া হয়েছে। এ সড়ক দখলের ঘটনাকে সেনাবাহিনীর জন্য বড় ধরনের সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে কারণ আলেপ্পোর সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠায় সড়কটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আলেপ্পোর কাছে কৌশলগত খানাসের শহর দখল করার কয়েকদিন পর এ সড়কের দখল নিল সরকারি সেনারা। বিদ্রোহীদের দখলে থাকার কারণে এতদিন ধরে প্রাদেশিক রাজধানীতে কোনো ধরনের সরবরাহ পাঠানো যেত না।
২০১২ সালের মাঝামাঝি সময় থেকে সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার জন্য লড়াই করছে। এটি ছিল এক সময় সিরিয়ার বাণিজ্য নগরী।