আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : ইরাকের পুলিশ সূত্র ঘোষণা করেছে যে, গতকাল সোমবার (১৪ই অক্টোবর) তাকরিত হতে ৮০ কিলোমিটার দক্ষিনে সালাহুদ্দীন প্রদেশে অবস্থিত ‘ইয়াসরাবে’র আঞ্চলিক পরিষদের সদস্য আলী হাসান আলী’র গাড়ী বিস্ফোরিত হয়েছে। স্থানীয় এ কর্মকর্তা ঐ হামলায় নিহত এবং তার পুত্র গুরুতর আহত হয়েছে।
পুলিশ সূত্র আরো জানিয়েছে : ইরাকের নিরাপত্তা রক্ষী সৈন্যরা বিস্ফোরণ স্থলে পৌঁছনোর পর হঠাত দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে নিরাপত্তা বাহিনী’র ৩ সদস্য নিহত এবং অপর ২ জন সৈন্য ও ২ জন বেসামরিক লোক আহত হয়। নিরাপত্তা বাহিনী’র দু’টি গাড়ীও এ হামলায় ধ্বংস হয়েছে।
পুলিশ সূত্রটি জানিয়েছে, দিয়ালা প্রদেশের প্রাণকেন্দ্র বাকুবা হতে ১৫ কিলোমিটার দূরে আল-ইবারাহ অঞ্চলে অজ্ঞাত অস্ত্রধারীরা এক ব্যক্তিকে তার বাড়ীর পাশে গুলি করে হত্যা করেছে।
বাগদাদ হতে শিনহুয়া জানিয়েছে, পুলিশের ঘোষণার ভিত্তিতে বাকুবা’র ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে ইমাম ওয়াইস অঞ্চলে সামরিক বাহিনী’র টহলের পথে বোমা বিস্ফোরণে দুই জন ইরাকি সৈন্য আহত হয়েছে।
বাকুবার পশ্চিমে খাতুন আর-রাযী অঞ্চলে অপর এক বিস্ফোরণে একজন নারী ও তার চার বছরের শিশু আহত হয়েছে।
উল্লেখ্য, ইরাকের নিরাপত্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, গতকাল এদেশের বিভিন্ন অঞ্চলে সহিংস হামলায় অন্তত ৩১ ব্যক্তি নিহত এবং ১৬১ জন আহত হয়েছে।