বার্তা সংস্থা আবনা : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের প্রথম দিনের পরমাণু আলোচনাকে ‘কার্যকর’ হিসেবে অভিহিত করেছেন। জেনেভা বৈঠক ইরানের পরমাণু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বাস্তব সুযোগ সৃষ্টি করেছে বলেও জানিয়েছেন তিনি।
আজ লন্ডনে এ মন্তব্য করেছেন তিনি। বিট্রিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেনেভা আলোচনায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনায় এগিয়ে যাওয়ার বাস্তব সুযোগ সৃষ্টি হয়েছে। হেগ তার ভাষায় ‘আজকের’ এবং ‘আগামী সপ্তাহগুলোর’ সুযোগ গ্রহণের জন্য ইরানের প্রতি আহ্বান জানান।
গতকাল (মঙ্গলবার) জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর দু’দিনের আলোচনা শুরু হয়েছে। চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও জার্মানি হচ্ছে ছয় জাতিগোষ্ঠীর সদস্য।