১৯ অক্টোবর ২০১৩ - ২০:৩০
সিরিয়ায় বিন লাদেনের ঘনিষ্ট বন্ধু নিহত

আল-কায়েদার সাবেক শীর্ষ নেতা উসামা বিন লাদেনের অন্যতম ঘনিষ্ট বন্ধু সিরিয়ার হোমস প্রদেশের একটি এলাকায় নিহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি নাগরিক ‘জাফিন আল-উতাইবি’ সিরিয়ার হোমস প্রদেশের ‘সাখনাহ’ শহরের ‘তাদামমুর’ এলাকায় নিহত হয়েছেন। বলা হচ্ছে যে, তিনি উসামা বিন লাদেনের ঘনিষ্ট বন্ধু ছিলেন।

উসামা বিন লাদেন এক বছর পূর্বে পাকিস্তানের এবোটাবাদ অঞ্চলে মার্কিন সৈন্যদের এক কমান্ডো অভিযানে নিহত হন।

জাফিন আফগানিস্তানেও ‘আযমুরাই’ নামক একটি দলের হয়ে বিন লাদেন ও খাত্তাব (চেচেনে আল-কায়েদা নেতাদের অন্যতম নেতা) এর পাশে যুদ্ধ করেছেন। আযমুরাই দলটি ছিল আফগান যোদ্ধাদের অন্যতম নেতা ‘আযমুরাই আল-মাদানি’র সাথে সম্পৃক্ত একটি দল। ১৭ বছর যাবত তিনি কারাগারে রয়েছেন।

আফগানিস্তানে আল-উতাইবি ‘আবু আযমুরাই’ নামে পরিচিত, তার পুত্রও সিরিয়াতে দীর্ঘ এক বছর ধরে যুদ্ধ করেছে। কিছুদিন পূর্বে আহত হলে তাকে দেখতে আল-উতাইবি সিরিয়ায় আসেন।

জিফান আল-উতাইবি সিরিয়ার পূর্বে ইরাকেও যুদ্ধ করেছেন। ইরাক থেকে সৌদি আরবে প্রত্যাবর্তনের সময় তাকে গ্রেফতার করা হয় এবং কিছু পর তাকে ছেড়ে দেওয়া হয়।

‘আবু উমার’ ছদ্মনামে সিরিয়া সফরে এসে তিনি সাকুর আল-ইজ্জ ব্যাটালিয়নে যোগ দেন। আফগান যোদ্ধা এবং তার ঘনিষ্ট বন্ধু সাকারুল জিহাদ ছিলেন এ ব্যাটালিয়নের কমান্ডার। আফগানিস্তানে বিন লাদেনের ঘনিষ্ট বন্ধু আব্দুল মালেক আল-আহসায়ী, আব্দুল আযিয আল-জাগিমান, ফায়েজ মুতয়াবও সিরিয়ায় নিহত হয়েছে। এরা সকলেও ছিল একই ব্যাটালিয়নের।