২২ অক্টোবর ২০১৩ - ২০:৩০
দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা

সংবাদ সূত্র জানিয়েছে, সিরিয়ায় যুদ্ধরত সশস্ত্র বিদ্রোহীরা দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘লুবনানি আল-জাদিদ’ টেলিভিশন গতকাল (২২শে অক্টোবর) সিরিয়ায় যুদ্ধরত সশস্ত্র বিদ্রোহীদের দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার এ সংবাদ প্রচার করে। ঐ সংবাদে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য উল্লেখ করা হয় নি।