২২ অক্টোবর ২০১৩ - ২০:৩০
আফগানিস্তানে ২৮ তালেবান জঙ্গি নিহত ও গ্রেফতার

গত পরশু আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পরিলচালিত আফগান পুলিশের অভিযানে ২৮ জন তালেবান জঙ্গী নিহত ও গ্রেফতার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগান পুলিশের ২৪ ঘন্টা ব্যাপী চালানো এ অভিযানে ২৮ জন জঙ্গি নিহত ও গ্রেফতার হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র-পত্রিকা বিষয়ক বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, এ সকল অভিযান নূরেস্তান, কানার, কান্দাহার, যাবোল, পাকতিয়া ও হোলমান্দ প্রদেশে আফগান সামরিক বাহিনী’র সহযোগিত পরিচালিত হয়েছে। এ অভিযানে ৮ তালেবান জঙ্গী নিহত এবং ২০ জঙ্গীকে  গ্রেফতার করেছে আফগান সৈন্যরা।

ঐ বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, অভিযানে অপর ৫ জন তালেবান জঙ্গী আহত হয়েছে এবং বিভিন্ন অস্ত্রশস্ত্রও উদ্ধার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, আফগান সৈন্যরা গজনী ও যাবোল প্রদেশের বিভিন্ন স্থানে ১০টি মাইন বসানো স্থানকে চিহ্নিত এবং সেগুলোকে নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে।#