২৪ অক্টোবর ২০১৩ - ২০:৩০
গতমাসে দুবাইয়ে ২৯০ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে

গতমাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২৯০ জনেরও বেশী লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের ‘দারুল বির’ দাতব্য সংস্থা কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গতমাসে দুবাই শহরে ২৯০ জনেরও বেশী লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে ইসলাম ধর্ম গ্রহণকারী এ সকল ব্যক্তিরা আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত, ফিলিপাইন, শ্রীলংকা, স্পেন, মালয়েশিয়া, নেপাল ও বেলজিয়ামসহ অন্য দেশের নাগরিক।

নব্য এ সকল মুসলমানরা একমাস ব্যাপী আরবি ভাষা শিক্ষা, আহকাম শিক্ষা ও কুরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, দারুল বির দাতব্য সংস্থা প্রতি মাসে নব্য মুসলমানদের জন্য ইসলাম পরিচিতসহ অন্যান্য প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে। প্রতি মাসে গড়ে ২ শতাধিক ব্যক্তি এতে অংশগ্রহণ করে।