২৪ অক্টোবর ২০১৩ - ২০:৩০
আফগানিস্তানে তালেবান কমান্ডার নিহত

আফগানিস্তানের সামরিক সূত্রের মাধ্যমে জানা গেছে, গত মঙ্গলবার রাতে দেশের হেরাত প্রদেশে তালেবান জঙ্গীদের শীর্ষস্থানীয় কমান্ডার মোল্লা ঈসাকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগান সামরিক বাহিনী’র কর্মকর্তা নাকিবুল্লাহ বালুচ গত বুধবার (২৩শে অক্টোবর) বার্তা সংস্থা শিনহুয়াকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন : আফগান নিরাপত্তা বাহিনী মোল্লা ঈসার উপস্থিতির তথ্য পেয়ে মঙ্গলবার মাঝরাতের পর আদারসাকান অঞ্চলে এ অভিযান চালায়। অভিযানে তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডার মোল্লা ঈসা নিহত এবং তার দুই দেহরক্ষী গ্রেফতার হয়েছে।

তিনি বলেন : মোল্লা ঈসার নিহত হওয়ায় এ অভিযানটি আফগানিস্তানের পশ্চিম অঞ্চলে তালেবানের জঙ্গীদের ওপর বড় এক আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

কাবুল হতে শিনহুয়া জানিয়েছে, আফগান সরকার ও ন্যাটোর নিয়ন্ত্রণাধীন বাহিনী’র সাথে যুদ্ধরত তালেবান জঙ্গীরা এ পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করেনি।