২৬ অক্টোবর ২০১৩ - ২০:৩০
নাইজেরিয়ায় বোকো হারামের ৭৪ সদস্য নিহত

নাইজেরিয়া সেনাবাহিনী এদেশের আধা-সামরিক বাহিনী বোকো হারাম’র ৭৪ জন যোদ্ধা নিহত হওয়ার খবর দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নাইজেরিয়া সেনাবাহনী ও বোকো হারাম জঙ্গীদের মধ্যকার সংঘর্ষে বোকো হারামের ৭৪ জন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত বুরনো প্রদেশে বোকো হারামের ঘাঁটিতে নাইজেরিয়া সেনাবাহিনী হামলা চালায়।

নাইজেরিয়া সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, বিমান বাহিনী’র সহায়তায় সেনাবাহিনী এ অভিযান চালায়। এতে বোকো হারামের ৭৪ জন সদস্য নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।

উল্লেখ্য, উগ্রতাবাদী বোকো হারাম জঙ্গীরা আফ্রিকার এ দেশটিতে স্বাধীন সরকার গঠন করতে চায়।