১৬ নভেম্বর ২০১৩ - ২০:৩০
রাওয়ালপিণ্ডির ঐতিহাসিক ইমামাবাড়ীতে অগ্নিসংযোগ

পাকিস্তানের রাওয়ালপিণ্ডি শহরের শিয়াদের ঐতিহাসিক ইমামবাড়ীতে অগ্নিসংযোগ করেছে সালাফি হামলাকারীরা। প্রাপ্ত সর্বশেষ রিপোর্টের ভিত্তিতে এ ঘটনায় ১১ ব্যক্তি শহীদ এবং ৪০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) রাতের এ হামলায় হতাহতদের মাঝে কয়েকটি শিশুও রয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত বৃহস্পতিবার উগ্র সালাফী সন্ত্রাসীদের একটি দল পাকিস্তানের রাওয়ালপিণ্ডির ঐতিহাসিক ইমামবাড়ীতে অগ্নিসংযোগ করে।

পাকিস্তান হতে আমাদের প্রতিবেদক জানিয়েছে, রাওয়ালপিণ্ডি শহরের ‘চিশতিয়ান’ ইমামবাড়ীতে প্রতি বছর মহররম মাসে আহলে বাইত (আ.) এর অনুসারী ও ভক্তদের জন্য বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়, তাকফিরী সালাফী সন্ত্রাসীরা ঐতিহাসিক এ ইমামবাড়ীতে অগ্নিসংযোগ করেছে।

উদ্বিগ্নতার বিষয় হচ্ছে, পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটলেও পুলিশ ছিল দর্শকের ভূমিকায় এবং আগ্রাসীদেরকে বাধা দিতে কোন পদক্ষেপই গ্রহণ করেনি তারা!

এ প্রতিবেদক প্রথম অবস্থায় বিস্তারিত তথ্য জানাতে না পারলেও গতকাল শনিবার (১৬ই নভেম্বর) প্রেরিত প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ ব্যক্তি শহীদ এবং অপর ৪০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।

ঐতিহাসিক এ ইমামবাড়ীটি পাকিস্তানের রাওয়াল পিণ্ডি শহরের চিশতিয়ান অঞ্চলের ‘রাজা বাজার’ এলাকায় অবস্থিত। পাকিস্তানের অন্যান্য অঞ্চলের চেয়ে এ অঞ্চলে বসবাসরত শিয়াদের সংখ্যা অনেক কম।

 

যেভাবে হামলা চালানো হয়

পাকিস্তান হতে আবনা প্রতিবেদক : প্রায় ২ হাজার তাকফিরী, ইমামবাড়ীসহ শিয়াদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীতে হামলা চালায়। এ সময় তারা আল-গাজী ফার্মেসী ও আল-নাজাফ চক্ষু ক্লিনিকেও অগ্নিসংযোগ করে।

হামলাকারীরা ইমাম হুসাইন (আ.) এর শোক মজলিশ আয়োজনকারীদের অন্যতম ব্যক্তি ‘ইউনুস ভুট্টো’র বাড়ীতেও হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় তিনি আহত হন এবং সন্ত্রাসীরা তার বাসগৃহে আগুন ধরিয়ে দেয়।

 

হাসপাতালের বেডে ইউনুস ভুট্টো

 

কেন এই হামলা

গত শুক্রবার জুমআর নামাযে দেহবন্দি মাওলানা ‘মৌলভি হানিফ জালান্দহারী’র অবমাননাকর বক্তব্যের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। তার এ বক্তব্যের পর ভাওয়ালপুরের কয়েকটি দেহবন্দি মসজিদ হতে -বিশেষতঃ হারুন আবাদ’ মসজিদে- মাইকে ঘোষণা করা হয় যে, শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এ সময় মাইক হতে ‘শিয়ারা কাফের’ ও ‘ইয়াযিদিয়্যাত যিন্দাবাদ’ ইত্যাদী অবমাননাকর শ্লোগানও প্রচার করা হয়।

 

অন্যান্য শহরে হামলা

পাকিস্তানের মুলতান শহরের গান্তা চৌরাস্তা এলাকার ‘রেল রোডে’ অবস্থিত একটি ইমামবাড়ীতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। কিন্তু শিয়ারা দ্রুত প্রতিরোধ গড়ে তুললে পালিয়ে যেতে বাধ্য হয় ইয়াযিদের অনুসারীরা।

মুযাফফর আবাদ শহরের নিলাম অঞ্চলে শোক মিছিলে পাথর নিক্ষেপ করা হয়েছে। এ হামলায় ২০ ব্যক্তি আহত হয়েছে, তাদের ৫ জনের অবস্থা আশংকাজনক।

‘পারাচেনার’ ও ‘ঝাঙ্গ’ অঞ্চল হতেও হামলার খবর পৌঁছেছে, কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত সংবাদ সত্যায়িত হয়নি।

ইয়াযিদের সমর্থক তাকফিরী সন্ত্রাসীদের হামলার পর রাওয়ালপিণ্ডির চিশতিয়ান ইমামবাড়ীর দৃশ্য :