বার্তা সংস্থা আবনা : মার্কিন যুদ্ধজাহাজে নিজেদের ড্রোন থেকে চালানো হামলায় দু’জন আহত হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে একটি গাইডেড মিসাইল ক্রুজারে এ হামলা হয়।
উপকূলের মুগু পয়েন্টে সামরিক মহড়ার সময় ড্রোন থেকে এ হামলা চালানো হয়।
মার্কিন তৃতীয় নৌবহরের কর্মকর্তা লেফটেন্যান্ট লেনায়া রতক্লেইন জানান, ইউএসএস চ্যান্সেররভাইলে অবস্থানকারী নাবিকরা জাহাজের রাডার শনাক্তকরণ-ব্যবস্থা পরীক্ষার জন্য ড্রোন থেকে হামলার নির্দেশ দেয়। তারপর এ দুর্ঘটনা ঘটে। এতে জাহাজের বেশ ক্ষতি হয়েছে।
ড্রোন হামলার পর যুদ্ধজাহাজটিকে স্যান ডিয়াগো নৌ ঘাঁটিতে ফিরিয়ে নেয়া হয়। কর্মকর্তারা এখন জাহাজের ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন। এছাড়া, মার্কিন নৌবাহিনী ঘটনার কারণ তদন্ত করে দেখছে।