আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, বাগদাদের দক্ষিন-পূর্ব অঞ্চলের ‘আন-নাহরেওয়ান’ এলাকার একটি সবজির দোকানের পাশে পূর্ব হতে পেতে রাখা বোমা বিস্ফোরণে ২ ব্যক্তি নিহত এবং ৫ ব্যক্তি আহত হয়েছে।
নিরাপত্তা সূত্র আরো জানিয়েছে, ইরাকি সৈন্যদেরকে বহনকারী গাড়ীর রুটে অজ্ঞাত ব্যক্তিদের পূর্ব হতে পেতে রাখা বোমা বিস্ফোরণ অন্তত ২ ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত এক সূত্র জানিয়েছে : বাগদাদের উত্তর অঞ্চলের ‘আল-আযামিয়া’ এলাকায় একজন চিকিত্সকের গাড়ী অতিক্রম করার সময় বোমা বিস্ফোরণে ঐ চিকিত্সক নিহত হয়েছেন।
অপর দিকে ইরাকের নাইনাওয়া প্রদেশের নিরাপত্তা এক সূত্র জানিয়েছে : অজ্ঞাত বন্দুকধারীরা গত পরশু সকালে মসুল অঞ্চলের ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ‘আস-সামুদ’ এলাকায় একটি পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ ঘটনায় ২ জন পুলিশ নিহত এবং অপর ২ জন আহত হয়।
বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত ‘আত-তাজী’ এলাকায় সেনাবাহিনী’র একটি চেক পয়েন্ট সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। এরপর একটি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ হামলায় ৭ ব্যক্তি নিহত এবং অপর ১১ জন আহত হয়েছে।
সূত্রটি জানিয়েছে : নিরাপত্তা বাহিনী হামলাকারীদের দু’জনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।