আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : শাম টাইমস গত বৃহস্পতিবার (২১শে নভেম্বর) সিরিয়ায় জিহাদুন নিকাহ’র বিষয়টি তোলপাড় ও সমালোচনার ঝড় তোলার পর এক নারী নিজেকে ‘মুজাহিদ নারীদের কমাণ্ডার’ হিসেবে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সে নিজেকে ‘যোদ্ধাদের রাণী’ নামে নাম করণ করে ‘নিশাতুন নিকাহ’ শিরোনামে এ ব্যাটালিয়নের বিবৃতি পাঠ করেছেন।
সিরিয়ার সরকার বিরোধী কিছু কিছু ওয়েব সাইট একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে যাতে ‘মালাকাতুল মুহারাবীন’ (যোদ্ধাদের রাণী) নামে খ্যাত ঐ নারী পবিত্র কুরআনের একটি আয়াতের কথা উল্লেখ করে সিরিয়ায় জিহাদ করাকে ওয়াজিব ঘোষণা করেছেন।
ঐ নারী আরো বলেছেন : বর্তমান পরিস্থিতিতে শিশু, পুরুষ, নারী ও বৃদ্ধ সকলের উচিত সিরিয়ার কাফের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা এবং এর পতনের লক্ষ্যে জিহাদ করা।
তিনি বলেন : সিরিয়াকে স্বাধীন করতে সম্ভ্রান্ত পুরুষ যোদ্ধাদের পাশে নারীদের সরব অংশগ্রহণের লক্ষ্যে এ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি বলেছেন : অস্ত্র বহনে সক্ষম সকল নারীরই উচিত অস্ত্র তুলে নেয়া এবং পুরুষের পাশে থেকে যুদ্ধ চালিয়ে যাওয়া। আর যারা অস্ত্র ব্যবহারে অক্ষম তাদের উচিত রান্না-বান্নার ন্যায় অন্যান্য কাজে সহযোগিতা করা। এছাড়া অন্যান্য নারীদের উচিত জিহাদুন নিকাহতে অংশগ্রহণ করা; যেভাবে ওলামায়ে দ্বীন সমর্থন জানিয়েছেন।