আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বেলজিয়ামের গণমাধ্যম জানিয়েছে, অজ্ঞাত কিছু ব্যক্তি বেলজিয়ামের ‘ফেলমান্দ’ অঞ্চলের গেঙ্ক শহরে ৩টি মসজিদে হামলা চালায় এবং মুসলমানদের পবিত্র এ স্থানের প্রতি অবমাননা করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম বিরোধীরা মসজিদের দেয়ালে ভাঙ্গা ক্রুশের চিহ্ন ও বর্ণবাদী বিভিন্ন অবমাননাকর বাক্য লিখে রেখে যায়।
ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও পার্শবর্তী একটি স্থানে স্থাপিত ভিডিও ক্যামেরায় রেকর্ডকৃত ভিডিও হতে ঘটনার সাথে জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনার সাথে জড়িতদেরকে খুঁজছে।