বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানকে হুমকি দিতে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সামরিক মহড়া অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রতি সই হওয়া ছয় মাস মেয়াদি পরমাণু চুক্তিকে সামনে রেখে এ মহড়ার আয়োজন করা হচ্ছে। এর মাঝ দিয়ে ওয়াশিংটন ও তেল আবিব মূলত রানকে সামরিক হুমকিমূলক বার্তা দিতে চাইছে।
ইসরাইলের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন টাইম ম্যাগাজিন আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে। ম্যাগাজিনটিকে ওই কর্মকর্তা বলেন, “একটি গোলযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে কৌশলগত এ মহড়ার পরিকল্পনা করা হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা জানান, আগামী মে মাসে আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া হতে যাচ্ছে যা হবে আকারে বিশাল।
জেনেভা চুক্তির ফলে ইসরাইল মারাত্মকভাবে আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়েছে।
এ চুক্তির পর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই চুক্তিকে “ঐতিহাসিক ভুল” বলে উল্লেখ করেছেন।