বার্তা সংস্থা আবনা : লেবাননের পূর্বাঞ্চলে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টায় চালানো ওই হামলায় বেশ কিছু মানুষ হতাহত হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। তবে তাতক্ষণিকভাবে হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রটি বলেছে, লেবাননের বা'লবাক শহরের সোবুবা এলাকায় ওই গাড়িবোমা হামলা চালানো হয়। স্থানীয় অধিবাসীরা বলেছেন, তারা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শুনেছেন। এ ছাড়া, বিস্ফোরণের পরপরই হিজবুল্লাহর সদস্যদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে।
সাম্প্রতিক সময়ে লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বোমা হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এসব হামলার জন্য সৌদি সমর্থিত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।