২৮ ডিসেম্বর ২০১৩ - ২০:৩০

বার্তা সংস্থা আবনার সংবাদ ভিত্তিক তত্পরতা মহান আল্লাহ, সত্য এবং মানবতার শত্রুদের জন্য সহনীয় ছিল না। তাই তো এ ওয়েব সাইটটি চালু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে এর বিরুদ্ধে অপপ্রচারসহ নানাভাবে সাইটটি হ্যাক ও ফিল্টারের অপচেষ্টা চালানো হয়েছে। সাম্রাজ্যবাদী বিভিন্ন সরকারের চ্যানেল হতে এর বিষয়ে নেতিবাচক প্রতিবেদন প্রচার এবং ওয়াহাবীদের চ্যানেলসমূহ হতে এর বিরুদ্ধে অকাট্য ভাষায় গালি-গালাজ করা হয়েছে। পাশাপাশি সিরিয়ায় যুদ্ধরত তাকফিরী সন্ত্রাসীদের সমর্থক তুরস্কের হ্যাকার গ্রুপ কর্তৃক এ ওয়েব সাইটটি হ্যাকের অপচেষ্টা এবং সৌদি আরব ও বাহরাইনসহ মালয়েশিয়ার কিছু কিছু প্রদেশ ও উত্তর আফ্রিকার কিছু কিছু দেশে এর ফিল্টার করণ এ ওয়েব সাইট বিরোধী তত্পরতার অন্যতম দৃষ্টান্ত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ব্যাপক সাইবার আক্রমনের কারণে প্রায় দুই সপ্তাহ যাবত সাইটটি যে সমস্যার সম্মুখীন হয়েছিল, তারই ভিত্তিতে বার্তা সংস্থা আবনার পরিচালকের পক্ষ হতে পাঠকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিগত ৮ দিনে হ্যাকারদের ব্যাপক হামলার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে এ সুসংবাদ প্রদান করা হয়েছে যে, আগামী রবিউল আওয়াল মাস থেকে নতুন ডিজাইন ও তথ্যাদি নিয়ে কার্যক্রম অব্যাহত রাখবে বার্তা সংস্থা আবনা।

বিজ্ঞপ্তির মূল টেক্সট

বিসমিল্লাহির রহমানির রহিম

‘কুরআন ও ইতরাতের পরিচিতির প্রসার’ এবং ‘আহলে বাইত (আ.) এর অনুসারীদের বিরুদ্ধে সংবাদ প্রচারের উদ্দেশ্যে গড়া দূর্গ ভেঙ্গে ফেলার প্রতিজ্ঞা নিয়ে ৭ বছর পূর্বে বার্তা সংস্থা আবনা স্বীয় কার্যক্রম শুরু করে। এ যাবতকালে বার্তা সংস্থা আবনা মানের দিক থেকে উন্নতির বিষয়ে বিশেষ সফলতা অর্জনের পাশাপাশি বিপুল পরিমাণে ভিজিটরকে আকর্ষণ করতেও সক্ষম হয়েছে। বর্তমানে শিয়াদের চিরশত্রুরাও এ বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়েছে যে, ১৯ ভাষার এ বার্তা সংস্থা বর্তমানে বিশ্বের শিয়াদের উপর সর্বাধিক প্রভাব রাখে।

পাশাপাশি এতে তাকরিবী চিন্তাধারার (ইসলামি মাযহাবসমূহকে একত্রীকরণ) প্রসার এবং অন্যান্য মাযহাব ও ধর্মের অনুসারীদের আকিদার প্রতি সম্মান ও গুরুত্বদানের কারণ লক্ষ লক্ষ শিয়ারা ছাড়াও বিপুল সংখ্যক সুন্নি ভিজিটরের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে ওয়েব সাইটটি।

বার্তা সংস্থা আবনার সংবাদ ভিত্তিক তত্পরতা মহান আল্লাহ, সত্য এবং মানবতার শত্রুদের জন্য সহনীয় ছিল না। তাই তো এ ওয়েব সাইটটি চালু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে এর বিরুদ্ধে অপপ্রচারসহ নানাভাবে সাইটটি হ্যাক ও ফিল্টারের অপচেষ্টা চালানো হয়েছে। সাম্রাজ্যবাদী বিভিন্ন সরকারের চ্যানেল হতে এর বিষয়ে নেতিবাচক প্রতিবেদন প্রচার এবং ওয়াহাবীদের চ্যানেলসমূহ হতে এর বিরুদ্ধে অকাট্য ভাষায় গালি-গালাজ করা হয়েছে। পাশাপাশি সিরিয়ায় যুদ্ধরত তাকফিরী সন্ত্রাসীদের সমর্থক তুরস্কের হ্যাকার গ্রুপ কর্তৃক এ ওয়েব সাইটটি হ্যাকের অপচেষ্টা এবং সৌদি আরব ও বাহরাইনসহ মালয়েশিয়ার কিছু কিছু প্রদেশ ও উত্তর আফ্রিকার কিছু কিছু দেশে এর ফিল্টার করণ এ ওয়েব সাইট বিরোধী তত্পরতার অন্যতম দৃষ্টান্ত।

বার্তা সংস্থা আবনা অর্থনৈতিকভাবে অন্যান্য বার্তা সংস্থার ন্যায় সমৃদ্ধ না হলেও এর প্রকৌশলী টিম এ যাবত যথাসাধ্য চেষ্টা চালিয়ে বিভিন্ন কৌশলে চালানো সাইবার আক্রমণ হতে আবনাকে সংরক্ষিত রাখার সফল চেষ্টা চালিয়ে এসেছে। কিন্তু গত ২০শে ডিসেম্বর শুক্রবার বিস্তৃত আক্রমনের মাধ্যমে আহলে বাইত (আ.) এর শত্রুদের সমন্বয়ে গঠিত হ্যাকারদের একটি টিম বার্তা সংস্থা আবনাকে সমস্যার মুখে ফেলতে সক্ষম হয়।

গত সপ্তাহের পুরোটা সময় সাইটটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। কিন্তু যখন প্রকৌশলীরা ফলাফলের কাছাকাছি পৌঁছুতেন তখনই পূনরায় আক্রমন শুরু হত। অবশেষে শনিবার (২৮শে ডিসেম্বর) মাঝরাতে সাইটটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে আবনা প্রকৌশলীরা।

অবশ্য এখনো কিছু কিছু সমস্যা থেকে গেলেও আবনা প্রকৌশলী টিমের সহযোগিতায় দ্রুত এ সমস্যা সমধান করা যাবে বলে আমরা আশাবাদী।

অনাকাঙ্খিত এ সমস্যার জন্য আমরা আবনার সম্মানিত পাঠকবৃন্দের নিকট ক্ষমা চেয়ে এ সুসংবাদ দিতে চাই যে, শত্রুদের শত বাধা-বিপত্তি অতিক্রম করে মহানবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) ও ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে রবিউল আওয়াল মাসে নতুন ডিজাইনে আবনা সাইটটি আপলোড হতে যাচ্ছে। এর মাধ্যমে পূর্বের চেয়ে আরো ব্যাপক পরিসরে সাংস্কৃতিক অঙ্গনে ও সংবাদ বিষয়ে সেবা দিতে পারবো বলে আমরা আশাবাদী। কেননা মহান আল্লাহ বলেছেন : ‘পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মত, তার শিকড় সুদৃঢ় এবং শাখা আকাশে উত্থিত’। (সূরা ইব্রাহিম : ২৪)

পরিচালক

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা)

(২৮শে ডিসেম্বর, ২০১৩)