আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লোগার প্রদেশের গভর্নরের মুখপাত্র ‘দ্বীন মুহাম্মাদ দারভিশ’ জানিয়েছে, মোটরসাইকেলে পেতে রাখা একটি মাইন বিস্ফোরণে অন্তত ২২ জন বেসামরিক লোক হতাহত হয়েছে।
তার ভাষ্যমতে বিস্ফোরণটি লোগার প্রদেশের ‘বারকি বারাক’ অঞ্চলে ঘটেছে।
নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশুও রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি। তবে লোগোরের গভর্নরের মুখপাত্র মনে করেন, সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিরা এ বিস্ফোরণ ঘটিয়েছে। ইতিমধ্যে এ হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।
২০১৪ সালে আফগানিস্তানের লোগোর প্রদেশে এটাই হচ্ছে প্রথম বিস্ফোরণ। তবে প্রদেশটি বর্তমানে আফগানিস্তানের অশান্ত প্রদেশসমূহের অন্যতম।