আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল শুক্রবার (৩রা জানুয়ারী) আলেপ্পোর প্রাণকেন্দ্র ‘আস-সাখুর’ এলাকায় অবস্থিত ‘লেওয়াউত তাওহীদ’ সন্ত্রাসী দলের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে সিরীয় বিমান বাহিনী।
রাশিয়া টুডে চ্যানেল সিরীয় সামরিক বাহিনী’র এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, আলেপ্পোর আস-সাখুর অঞ্চলের উপর চালানো বিমান হামলায় ঐ সন্ত্রাসী দলের ৪০ জন সদস্য নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলার পাশাপাশি সিরীয় সেনাবাহিনী সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম এবং ভারী মেশিনগান দুশকাবাহী গাড়ীগুলো ধ্বংস করে দেয়।
সিরিয়ার সামরিক এ সূত্র এ সম্পর্কে জানিয়েছে যে, আয-যুরযুর, আশ-শেইখ নাজ্জার, উরবিদ, আল-জাদিদাহ ও কুওয়াইরিস অঞ্চলে সিরীয় বাহিনীর মোকাবেলায় পরাস্ত হয়েছে সন্ত্রাসীরা। এছাড়া হানানো, আস-সুকরা, কাজী আসকার, বুস্তানুল কাসর, আল-জাযমাতি ও কাস্তাল অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী হতাহত হয়েছে।
এ সূত্রের বর্ণনা অনুযায়ী, সিরীয় সামরিক বাহিনী, ‘জিবহাতুন নুসরাহ’ ও ‘লেওয়াউল ইসলাম’ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদেরকে কৌশলে ‘আল-উতাইবাহ’ অঞ্চলে পূর্ব হতে সৈন্যদের ওঁত পেতে থাকা একটি স্থানে টেনে আনতে সক্ষম হয়, এ হামলায় ২৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে।