১৪ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ওবামার হুঁশিয়ারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন কংগ্রেসকে সতর্ক করে দিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন কংগ্রেসকে সতর্ক করে দিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোইয়ের সঙ্গে হোয়াইট হাউজে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ওবামা বলেন, “আমি শান্তি এবং কূটনীতিকে প্রধান্য দিতে চাই। এজন্য আমি কংগ্রেসকে বার্তা দিয়েছি যে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সময় এটি নয়।”

ওবামা আরো বলেন, “এখন কূটনীতিক ও কৌশলগত বিশেষজ্ঞদেরকে তাদের কাজ করতে দেয়ার সময়।”

এর আগে, গত রোববার বারাক ওবামা হুমকি দিয়েছিলেন, কংগ্রেস যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করে তাহলে তাতে ভেটো দেবেন তিনি। সম্প্রতি, মার্কিন সিনেটররা ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি খসড়া বিল তৈরি করেছেন এবং এ পর্যন্ত ৫৯ জন সিনেটর এ বিলের প্রতি সমর্থন জানিয়েছেন।