আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মানবাধিকার এক সংস্থা গত শুক্রবার জানিয়েছে, মিয়ানমারের পশ্চিম অঞ্চলে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলার ঘটনায় অন্তত দুই জন নারীসহ ১৪ বছরের এক কিশোর প্রাণ হারিয়েছে।
২০১২ সালে মুসলমানদের উপর উগ্র বৌদ্ধদের হামলা শুরু হওয়ার পর থেকে এখনও অসান্ত রাখাইন প্রদেশের পরিবেশ। সংঘর্ষে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি নিহত এবং প্রায় ১ লক্ষ ৪০ হাজার লোক গৃহহারা হয়েছে।
সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে বিস্তারিত তথ্য না জানা গেলেও রোহিঙ্গা ঐ সূত্র জানিয়েছে, অন্তত ২ জন নারী ও এক কিশোর বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে ছুরকাঘাতে নিহত হয়েছে। অবশ্য নিহতদের সংখ্যা বাড়তে পারেও বলে আশংকা করা হচ্ছে।
মিয়ানমার কর্তৃপক্ষ ঐ অঞ্চলে কোন প্রকার প্রাণহানী’র কথা অস্বীকার করলেও এ কথা জানিয়েছে যে, সংঘর্ষে একজন পুলিশ অফিসার নিহত হয়েছে।
ব্যাংককের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ঐ অঞ্চলের একটি গ্রামে ঘটনাটি ঘটে।
ঐ সংস্থার প্রধান এ কথা নিশ্চিত করেছেন যে, নিহতদের অধিকাংশ নারী এবং শিশু তবে তিনি সংখ্যার বিষয়টি নিশ্চিত করেননি। কিন্তু প্রাপ্ত বিভিন্ন প্রতিবেদনে নিহতদের সংখ্যা ১০ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বলে উল্লেখ করা হয়েছে।
এ সংস্থার সাথে সম্পৃক্ত ঐ গ্রামের এক বাসিন্দা, ছুরিকাঘাতে নিহত দুই জন নারী ও ১৪ বছরের এক কিশোরের লাশ সচক্ষে দেখার কথা জানিয়েছে।
উল্লেখ্য, মানবাধিকার এ সংস্থা প্রধানের বর্ণনামতে ছুরিকাঘাতে নিহত হওয়ার বিষয়টি হতে বোঝা যায় যে, এর সাথে উগ্রতাবাদী বৌদ্ধরাই জড়িত। কেননা ইতিপূর্বে তার রোহিঙ্গা মুসলমানদের সাথে সংঘর্ষে ছুরি ব্যবহার করেছে।