২১ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
শিরোচ্ছেদের প্রতিযোগিতায় নেমেছে সন্ত্রাসীরা

‘ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্যা লেভ্যান্ট’ (দায়েশ)-এর সদস্যরা অপর এক সন্ত্রাসী দলের সদস্যদের শিরোচ্ছেদ করে দেইর এয-যুর প্রদেশের একটি শহরের প্রধান স্কয়ারে ঝুলিয়ে দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার পূর্ব অঞ্চল থেকে প্রাপ্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দেইর এয-যুর প্রদেশের অন্তর্ভুক্ত ‘খাশশাম’ অঞ্চলের বাসিন্দারা ঐ গ্রামে প্রবেশের চেষ্টাকালে জিবহাতুন নুসরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে উভয়পক্ষের মাঝে তুমুল সংঘর্ষ বাধে। প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে উভয়পক্ষেরই লোক নিহত ও আহত হয়েছে।

এদিকে সিরিয়ার দেইর এয-যুর প্রদেশ থেকে পাওয়া সংবাদে বলা হয়েছে যে, ‘ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্যা লেভ্যান্ট’ (দায়েশ)-এর সদস্যরা অপর এক সন্ত্রাসী দলের সদস্যদের শিরোচ্ছেদ করে দেইর এয-যুর প্রদেশের অন্তর্ভুক্ত ‘আল-বাসিরা’ শহরের প্রধান স্কয়ারে ঝুলিয়ে দিয়েছে।