২১ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
পাক বিমান বাহিনী’র হামলায় ৪০ তালেবান জঙ্গী নিহত

পাকিস্তান সামরিক বাহিনী গত মঙ্গলবার (২১শে জানুয়ারী) জানিয়েছে, সেনাবাহিনী’র উপর হামলার জবাবে পাকিস্তানের দক্ষিন-পশ্চিম অঞ্চলে বিদ্রোহীদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ৪০ তালেবান জঙ্গী নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তান সেনাবাহিনী গত মঙ্গলবার ঘোষণা করেছে, পাক সেনাদের উপর তালেবান জঙ্গীদের হামলার জবাবে পাকিস্তানের দক্ষিন-পশ্চিম অঞ্চলে তালেবান জঙ্গীদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪০ জন তালেবান জঙ্গী নিহত হয়। পাক সেনাদের উপর তালেবানদের হামলায় ৩৪ জন সৈন্যসহ মোট ৩৯ জন প্রাণ হারিয়েছিল।

পাক সেনাবাহিনী’র এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন : গত সোমবার রাতে উত্তর ওয়াজিরিস্তানের উপর বোমা বর্ষণে ৪০ তালেবান জঙ্গী নিহত হয়েছে।

উল্লেখ্য, উত্তর ওয়াজিরিস্তান পাকিস্তানের উত্তর-পশ্চিমে অবস্থিত উপজাতীদের ৭টি এলাকার অন্যতম এবং আফগান সীমান্তে অবস্থিত। বর্তমানে পাকিস্তান তালেবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত এ এলাকা।